শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম

প্রিয় কৈশোর কাল, তুমি তো আমাকে ভুলেই গেছো

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

প্রিয় কৈশোর কাল,

কী দুরন্ত ছিলে তুমি মনে আছে কিশোর? তুমিতো আমাকে ভুলেই গেছো। কিন্তু আমি তোমাকে এক দণ্ডের জন্যও ভুলতে পারিনি। যখনই কোনো পুকুরের ঘাটে কোনো বালিকাকে দেখি ডুবসাঁতার দিতে, দুই ঝুঁটি বা চুল ছেড়ে কানামাছি, বৌচি, গোল্লাছুট খেলতে, তখনই বুকটা হুহু করে উঠে। মনে হয় দৌড়ে যদি আবার ছুটে যেতে পারতাম! 

জানি, এটা তোমার জন্য কোনও কালেই সম্ভব না। কারণ তোমাকে তো কবেই হারিয়েছি সময়ের অতল গহ্বরে। সেখানে গেলে আর কভু ফেরত আসা যায় না। তোমার সময়ের বন্ধুদের কথা খুব মনে পড়ে। তারাও তোমার মতো আমার কাছ থেকে হারিয়ে গেছে। 

তবে একেবারে যায়নি। যদি খোঁজ করি তবে হয়তো তাদের পাব। কিন্তু তোমাকে শত চেষ্টা করেও আমার জীবনে ফিরিয়ে আনতে পারব না। এটা আমার জন্য সুখের না দুঃখের জানি না।

সুখে থেকো, এই কামনায়-

“অনন্ত কালের সাথী তোমার”

আরও পড়ুন : প্রিয় কাঞ্চন, মনে পড়ে কি সেই ডাক হরকরাদের কথা!

এস/ আই. কে. জে/

চিঠি প্রিয় কৈশোর কাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250