মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৩

#

বাংলাদেশ দল কি সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে = ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাফল্য এসেছিল একবারই, ২০০৩ সালে। এরপর গত ২০ বছরে লাল-সবুজ দল ফাইনালই খেলতে পেরেছে মাত্র একবার। তবে ২০০৫ সালে হওয়া করাচীর সেই ফাইনালেরও এখন দেড় যুগ পেরিয়েছে। এবারের সাফে ১৮ বছর পর আবারও শিরোপার মঞ্চে পা রাখার সুযোগ পেয়েছে বাংলাদেশ। তবে সেক্ষেত্রে জামালদের পাড়ি দিতে হবে কুয়েতের কঠিন পরীক্ষা।

শনিবার (১ জুলাই) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে শক্তিশালী প্রতিপক্ষ কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। বাংলাদেশি চ্যানেল টি স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

বহুবছর পর আরেকবার ফাইনালের সম্ভাবনা উঁকি দিলেও বাস্তবতার নিরিখে লড়াইটা বেশ কঠিন। বাংলাদেশের চেয়ে র্যাংকিংয়ে ৫১ ধাপ এগিয়ে কুয়েত। মধ্যপ্রাচ্যের এই দলটি চলতি বছরের জানুয়ারির পরে কোনো ম্যাচেই হারেনি। এবারের সাফেও রুই বেন্তোর শিষ্যদের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তান-নেপালের মতো দলগুলো।

২০২২ সালের শুরু থেকে এ পর্যন্ত ১৯ ম্যাচ খেলে দশটিতেই জয় পেয়েছে কুয়েত। ৩ ড্রয়ের বিপক্ষে ৬ হার, ১৮ গোল হজমের বিপরীতে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ২৯ বার। অন্যদিকে এ সময়ে বাংলাদেশ খেলেছে ১৫ ম্যাচ। এর মধ্যে জয় এসেছে মাত্র ৫টিতে। আর ৭টিতে হার এবং ৩টিতে ড্র। এ সময়ে বাংলাদেশ ১৯ গোল হজমের বিপরীতে মাত্র ১৩টি গোল দিতে পেরেছে।

 আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের অভিষেকের পরে ১৯৭৩ সালে কুয়েতের বিপক্ষে দেখা হয়েছিল বাংলাদেশের। মালয়েশিয়ার মারদেকা কাপের সেই ম্যাচে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশে। এরপরে সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ১৯৮৬ সালে। সিউল এশিয়ান গেমসের সেই ম্যাচেও বাংলাদেশ হেরেছিল ৪-০ গোলে। ফলে মুখোমুখি দেখায় এখন পর্যন্ত জয় নেই বাংলাদেশের।

তবে এগুলো পুরনো পরিসংখ্যান। বাংলাদেশের সাম্প্রতিক পারফর্মেন্সে ম্যাচটি নিয়ে আশাবাদী হওয়াই যায়। কুয়েতের ধারাবাহিক পারফরমেন্সের পরেও তাদের কিছু দুর্বলতাও টের পাওয়া গেছে বেশকিছু ম্যাচে। গত দেড় বছরে মাল্টা-ইন্দোনেশিয়ার বিপক্ষে খেই হারিয়েছে বেন্তোর দল।

সাফের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষেও বেশ কয়েকবার ছন্দপতন ঘটেছে কুয়েতের রক্ষণভাগের। ভারতের বিপক্ষে তো ভাগ্যের জোরে হার এড়িয়েছে অতিথিরা। সেমিফাইনালে এই ম্যাচগুলোই আত্মবিশ্বাস বাড়াতে পারে টিম বাংলাদেশের।

প্রতিপক্ষ যেমনই হোক, আশা হারাচ্ছে না বাংলাদেশ। প্রাথমিক লক্ষ্য পূরণ হলেও সেমিফাইনালকে উপভোগের ম্যাচ হিসেবে নিতে চান না বাংলাদেশ দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা। এই স্প্যানিশ কোচের লক্ষ্য এখন ফাইনাল। বাংলাদেশ-কুয়েত সেমিফাইনাল ম্যাচের বিভিন্ন বিষয় নিয়ে শুক্রবার (৩০ জুন) সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা।

ক্যাবরেরার মতে, কুয়েত কঠিন প্রতিপক্ষ হলেও তাদের বিপক্ষে হোমওয়ার্ক করেই মাঠে নামবে বাংলাদেশ। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা প্রতি ম্যাচের আগেই প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ করি। আমরা জানি তারা শক্তিশালী দল। আমরা সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করছি।'

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১ জুলাই ২০২৩)

সেমিফাইনাল বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল। সেটা পূরণ হয়ে যাওয়ায় কালকের ম্যাচে বাংলাদেশের অ্যাপ্রোচ বদলাবে কিনা এমন প্রশ্নের উত্তরে ক্যাবরেরা বলেন, 'অবশ্যই সেমিফাইনাল আমাদের প্রথম লক্ষ্য ছিল। সেটা পূরণ হওয়ায় আগামীকাল আমরা শুধুই ম্যাচ উপভোগ করতে নামব না। আমাদের লক্ষ্য এখন ফাইনাল নিশ্চিত করা।'  

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250