শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের জেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

সাথিরা জাকির জেসির স্বপ্নটা এবার পূরণের পথে হাটছে, অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো আম্পায়ারিং করতে যাচ্ছেন তিনি। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে বাংলাদেশ থেকে প্রথম নারী আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক আইসিসি ইভেন্টে দায়িত্ব পালন করবেন জেসি।  

আরো পড়ুন : মুজিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের!

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সম্প্রতি বিশ্বকাপের জন্য ২০ জন ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে ৪ জন ম্যাচ রেফারির পাশাপাশি থাকছেন ১৬ জন আম্পায়ার, যেখানে জায়গা পেয়েছেন জেসি। এর আগে ২০২৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারীদের এশিয়া কাপেও আম্পায়ারিং করেছিলেন তিনি। ডাম্বুলায় গত বছর শ্রীলঙ্কা-ভারত ফাইনালে জেসি ছিলেন অন ফিল্ড আম্পায়ার।

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১৮ই জানুয়ারি এবং চলবে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত। ১৬ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের জায়গা হয়েছে ‘ডি’ গ্রুপে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল এবং স্কটল্যান্ড।

এস/কেবি

জেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250