বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে বোমা বিস্ফোরণ ও উদ্ধারে নতুন উদ্বেগ, পেছনে কি একই গোষ্ঠী? *** চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার *** ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে মনে করে না তেহরান, বাংলাদেশের সিদ্ধান্তেও উদ্বিগ্ন নয় *** প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অত্যন্ত আশাবাদী দীনেশ ত্রিবেদী *** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

ফিলিস্তিনের জন্য শনিবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় হাসপাতালে ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

শ‌নিবার (২১ অক্টোবর) শোক‌ দিবসে অর্ধন‌র্মিত থাকবে বাংলাদেশের জাতীয় পতাকা।

বৃহস্প‌তিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এছাড়া শুক্রবার জুমার নামাজের পর গাজায় হতাহতদের জন্য দোয়ার আহ্বান জা‌নিয়েছেন প্রধানমন্ত্রী। ম‌ন্দির, গির্জা ও অন্যান্য উপসানালয়ে গাজাবাসীর জন্য দেশবাসীর কাছে প্রার্থনা করার অনুরোধ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল হাসপাতালে হামলা করে নারী, শিশু ও অসুস্থ মানুষকে হত্যা করেছে, এর তীব্র নিন্দা জানাই। এ হামলা বন্ধ করতে হবে। ফিলি‌স্তি‌নিদের জ‌মি ফেরত দিতে হবে।

বিএন‌পির প্রতি ই‌ঙ্গিত করে তি‌নি বলেন, ফিলিস্তিনিদের ওপর হামলার নিন্দা জানাতেও ভয় পায় বিএনপি। কারণ তাদের প্রভুরা আবার যদি রাগ করে। সেই দল নাকি আবার সরকার পরিবর্তন করবে।

ওআ/

ফিলিস্তিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250