বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

ফ্রান্সের পর এবার সংযুক্ত আরব আমিরাতে মোদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ আল নাহিয়ান - ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরাতে এক দিনের সফরে আজ শনিবার আবুধাবিতে পৌঁছেছেন। সেখানে তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করবেন এবং দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করবেন। খবর এনডিটিভির। 

প্রতিবেদনে বলা হয়েছে, মোদি ফ্রান্সে তার দুই দিনের সফল সফরের পর আবুধাবিতে পৌঁছেছেন। প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে সাড়া দিতে ‘বাস্তিল দিবস’ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মোদি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছেন। 

এনডিটিভি বলছে, মোদি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ আল নাহিয়ানের সঙ্গে আলোচনা করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মোদি লিখেছেন, ‘আবুধাবিতে অবতরণ করলাম। আমি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আলোচনার অপেক্ষায় আছি, যা ভারত-সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতাকে আরও গভীর করবে।’

আরো পড়ুন: নানা আয়োজনে ফ্রান্সের জাতীয় উৎসব বাস্তিল দিবস উদযাপন

মোদির সংযুক্ত আরব আমিরাত সফরে জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতগুলো আলোচনায় অগ্রাধিকার পাবে বলে আশা করা হচ্ছে। দুই দেশ একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার পর দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250