শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩

#

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। আগামী ২৮ অক্টোবর টানেলটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

শনিবার (১৯ আগস্ট) টানেলের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ এ তথ্য জানান।

তিনি জানান, টানেলের রাস্তা ও অ্যাপ্রোচ সড়কসহ যাবতীয় কাজই শতভাগ শেষ হয়েছে। শুধু বাকি রয়েছে সার্ভিস এরিয়ার কিছু কাজ। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের উদ্বোধন করবেন। 

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক অঞ্জন শেখর দাশ জানান, টানেলটি যোগাযোগের পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক বিপ্লব ঘটাবে। টানেল চালু হলে পুরোপুরি বদলে যাবে চট্টগ্রামের চিত্র।

বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে টানেল প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। শুরুতে ৮ হাজার ৪৪৬ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্মাণসামগ্রীসহ ডলারের দাম বৃদ্ধিতে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৩৮ কোটি ৪২ লাখ টাকায়।

প্রকল্পের বিবরণ অনুযায়ী, দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশে নির্মিত এই টানেলের কাজ প্রায় শেষ। কর্ণফুলী নদীর তলদেশে ১৮ থেকে ৩১ মিটার গভীরে টানেলটি নির্মাণ করা হয়েছে এবং এর মূল দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার।

চার লেন বিশিষ্ট দুটি টিউবের প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে ২ দশমিক ৪৫ কিলোমিটার। মূল টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক এবং আনোয়ারা প্রান্তে একটি ৭২৭ মিটার ফ্লাইওভার থাকছে।

এসকে/ 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250