বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি

বরিশালের মেয়েরা অনেক সুন্দরী : জায়েদ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩২ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সম্প্রতি ‘ডিগবাজি’ দিয়ে ভাইরাল হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। ভক্তরা করেছেন প্রশংসা, নিন্দুকেরা সমালোচনা  করেছেন। আবারো  তিনি বরিশালে নাচ-গান ও ডিগবাজি দেখালেন।

শুক্রবার (২২শে ডিসেম্বর) বিকালে বরিশালের অশ্বনী কুমার হলে ‘তোমার চোখে বাংলাদেশ’ ফটো কনটেস্ট বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়েদ খান। যেখানে তাঁর সঙ্গে আরও ছিলেন চিত্রনায়িকা আঁচল, অভিনেত্রী আনিকা কবির শখ ও মৌসুমী হামিদ।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর নিজ কণ্ঠে গান পরিবেশন ও নেচে দেখান জায়েদ খান। দিয়েছেন ডিগবাজিও। এ সময় জায়েদ বলেন, ‘‘আজ আমার দুবাইতে যাওয়ার ফ্লাইট ছিল। সেটি বাতিল করেছি ‘তোমার চোখে বাংলাদেশ’ ফটো কনটেস্টে বরিশালে আসার নিমন্ত্রণে। এর একটাই কারণ, আমার বাড়ি বরিশালে। এখানে এসে মনে হয়নি যে তারকা হিসেবে এসেছি। এটি আমার জন্মভূমি, আমার মাটির টান। আমার বাড়ি পাশেই পিরোজপুরে। এখানে এসে আনন্দ ভাগাভাগি করতে পেরেছি সেজন্য খুব খুশি।”

আরো পড়ুন: নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্র করতে চাই : শাহরুখ

বরিশালের মেয়ে বিয়ে করবেন কি-না এমন প্রশ্নে জায়েদ খান বলেন, ‘বরিশালের মেয়েরা অনেক সুন্দরী। কিন্তু বিয়ে করলেই তো আমার স্ট্যান্ডার্ড কমে যাবে। কয়েকদিন পরেই করি। কারণ ফিল্ম ইন্ডাস্ট্রির সকলেই বিবাহিত, একমাত্র আমি ব্যাচেলর। আমি গর্ববোধ করি, সবাই আমাকে বাংলাদেশের সালমান খান বলেন।’

প্রসঙ্গত, চলতি বছরের সবচেয়ে আলোচিত-সমালোচিত কর্মকাণ্ডের মধ্যে একটি হলো জায়েদ খানের আচমকা ডিগবাজি। প্রথমে অদ্ভুত মণে হলেও নায়ক এখন এটাকে নাচের নিয়মিত মুদ্রায় পরিণত করেছেন।

এসি/ আই.কে.জে/


জায়েদ খান বরিশালের মেয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250