বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

ভারতে ট্রেন দুর্ঘটনা

বাংলাদেশি কারও হতাহতের খবর পাওয়া যায়নি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ পূর্বাহ্ন, ৩রা জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়েছে কি না, সে বিষয়ে খোঁজ নিতে শনিবার (৩ জুন) সকালে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়।

হাইকমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, ওড়িশার ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুই-একজন আহত হওয়ার খবর শোনা গেলেও সেটি নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে শুক্রবার (২ জুন) রাতে ভারতের ওড়িশায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় বাংলাদেশি যাত্রী থাকার শঙ্কায় হটলাইন চালু করে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন।

আরো পড়ুন:ভারতে ট্রেন দুর্ঘটনা: বাংলাদেশিদের জন্য হটলাইন নম্বর চালু

কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন এক বার্তায় জানিয়েছে, সাধারণত বাংলাদেশিরা চিকিৎসার জন্য ওই ট্রেনে যাতায়াত করেন। এই বিবেচনায় দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ এবং ওড়িশার রাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ উপহাইকমিশন, কলকাতা যোগাযোগ রাখছে। এ সংক্রান্ত তথ্যের জন্য উপহাইকমিশনের হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো- + ৯১ ৯০ ৩৮৩৫ ৩৫ ৩৩ (হোয়াটস অ্যাপ)।

এদিকে ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জেনা। এ দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় ৬৫০ জন।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250