শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে *** অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির *** মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি *** ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা চূড়ান্ত, ঘোষণা বাকি *** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

বাংলাদেশের আর্থিক সহায়তায় শ্রীলঙ্কা ব্যাপকভাবে লাভবান হয়েছে : শ্রীলঙ্কান গভর্নর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দুই বছর আগে মুদ্রা বিনিময় চুক্তির আওতায় ২০ কোটি ডলার ঋণের চূড়ান্ত কিস্তি হিসেবে গত সেপ্টেম্বরে বাংলাদেশকে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করে শ্রীলঙ্কা। সাম্প্রতিক সময়ে সার্কভুক্ত দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ ও ভারত থেকে পাওয়া আর্থিক সহায়তায় শ্রীলঙ্কা ব্যাপকভাবে উপকৃত হয়েছে বলে মন্তব্য করেছেন দ্বীপদেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আয়োজনে দুই দিনব্যাপী ১৪তম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পি নন্দলাল বীরাসিংহে এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'শ্রীলঙ্কাকে যে সহায়তা দেওয়া হয়েছিল তা দেশটির আর্থ-সামাজিক সংকট কাটাতে বেশ সহায়ক হয়েছিল। এ ধরনের আর্থিক সহায়তা শুধু যে স্বল্পমেয়াদে স্বস্তি দিয়েছে তা নয়, এটি দেশটির অবকাঠামোগত দুর্বলতা কাটাতে ও সামগ্রিক উৎপাদন সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদে বিনিয়োগের সুযোগ তৈরি করতে পারে।'

দুই বছর আগে মুদ্রা বিনিময় চুক্তির আওতায় ২০ কোটি ডলার ঋণের চূড়ান্ত কিস্তি হিসেবে গত সেপ্টেম্বরে বাংলাদেশকে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করে শ্রীলঙ্কা। মাত্র এক বছর আগে অর্থনৈতিক সংকট কাটানোর পর দেশটি এ ঋণ পরিশোধ করে।

আরো পড়ুন : ২০ টাকা পর্যন্ত কমেছে সবজির দাম

এস/ আই.কে.জে/


বাংলাদেশ শ্রীলঙ্কা আর্থিক সহায়তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250