রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

বাজেট নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ৩রা জুন ২০২৩

#

প্রতীকী ছবি

প্রস্তাবিত ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন আজ শনিবার। বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শুক্রবার (২ জুন) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:এক নজরে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এতে আওয়ামী লীগের আগের স্লোগান ‘ডিজিটাল বাংলাদেশ’ থেকে এক ধাপ এগিয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে সহায়ক হবে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলেছেন, আওয়ামী লীগের এবারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ভূমিকা রাখবে এই বাজেট। এতে ধনী-গরিব সবাই উপকৃত হবে। ফলে আগামী নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার তৈরি করবে এবারের বাজেট।

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250