শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

বাসি খাবার বিক্রি করায় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪২ পূর্বাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

বেগমগঞ্জের চৌমুহনীতে কলাপাতা রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সুখবর

নোয়াখালীর বেগমগঞ্জে বাসি খাবার ফ্রিজে রেখে বিক্রি এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে তিনটি রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বেগমগঞ্জের চৌমুহনীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত।

এব্যাপারে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত গণমাধ্যমকে বলেন, “কলাপাতা রেস্তোরাঁ আগের দিনের অবিক্রিত খাবার ফ্রিজে রেখে পরেরদিন বিক্রি করছেন। তাই তাদের এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগ প্রমাণিত হওয়ায়  কাশফুল হোটেলকে  ৫০ হাজার টাকা এবং বিসমিল্লাহ হোটেলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।”

এম.এস.এইচ/

বেগমগঞ্জ ভ্রাম্যমাণ আদালত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250