মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন *** দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান *** গ্যাস সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী *** আমরা চাই দুই দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক: দীনেশ ত্রিবেদী *** মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি *** ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়? *** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

বাসে আগুন দিলে ১০ হাজার টাকা করে পেতেন অগ্নিসংযোগকারীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

হরতাল-অবরোধে বাসে আগুন দিলেই অগ্নিসংযোগকারীরা পেতেন ১০ হাজার টাকা করে। আর এর জন্য আগুন লাগানোর পর তা ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠাতে হতো দলের শীর্ষ নেতাদের। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে কারওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় নির্দেশনায় ১০ হাজার টাকার বিনিময়ে বিভিন্ন বাসে আগুন দেন গ্রেফতাররা। এজন্য চাঁন মিয়া নামে এক ব্যক্তি তাদের সমন্বয় করেন। রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার ৪ অগ্নিসংযোগকারী এই তথ্য জানিয়েছেন বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ ঘটনায় গ্রেফতাররা হলেন, আল মোহাম্মদ চাঁন (২৭), সাগর (২৫), আল আমিন ওরফে রুবেল (২৯) ও খোরশেদ আলম (৩৪)। সোমবার (২০ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

খন্দকার আল মঈন জানান, গ্রেফতাররা একটি রাজনৈতিক দলের কর্মী। দলটির শীর্ষ নেতাদের নিদের্শনায় আল মোহাম্মদ চাঁন রাজধানীর মিরপুর ও পল্লবীর আশপাশের এলাকায় বিভিন্ন বাসে অগ্নিসংযোগের পরিকল্পনা করে।

গত ১৮ নভেম্বর সন্ধ্যায় চাঁন ও তার সহযোগী সাগর ও আলামিন ওরফে রুবেলসহ রাজধানীর মিরপুর-১১, তালতলা নাভানা, কালশী রোড, সিরামিক রোড এলাকায় যানবাহনে আগুন দেওয়ার জন্য রাত সাড়ে ৯টা পর্যন্ত রেকি করে। 

আল মোহাম্মদ চাঁন যানবাহনে আগুন দেওয়ার জন্য তার বন্ধুর মোটরসাইকেল থেকে ২৫০ এমএল পরিমাণ পেট্রোল বের করে টাইগার কোমল পানীয়র বোতলে ভরে আল আমিনকে দেন।

পরবর্তীতে রাত ১১টার দিকে বাসে অগ্নিসংযোগ করতে রাজধানীর কালশী সড়কে রেকি করে। এ সময় কালশী সড়কে মসজিদের পাশে পার্ক করা বসুমতি পরিবহনের একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয়।

তিনি জানান, এরপর ঘটনাস্থল থেকে সাগরের সাথে পালিয়ে যান। চাঁন রাস্তার আইল্যান্ডের উপরে দাঁড়িয়ে আগুনের ঘটনাটি পর্যবেক্ষণ করেন। পরে ওই ঘটনার ভিডিও করে নেতাকে পাঠান। 

আরো পড়ুন: অগ্নিসন্ত্রাসের মাধ্যমে কিছুই অর্জন করা যায় না : প্রধানমন্ত্রী

গ্রেফতারদের বরাত দিয়ে তিনি বলেন, প্রত্যেক বাসে আগুন দেওয়ার জন্য ১০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও চাঁন সাগর ও আল আমিনকে ৭ হাজার টাকা করে দেন। মূলত দলে নিজেদের অবস্থান তৈরি করার জন্য তারা বাসে আগুন দিয়ে সেগুলো শীর্ষ নেতাদের কাছে পাঠাতেন। 

গ্রেফতাররা গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে একটি দলের মহাসমাবেশে অংশগ্রহণের মাধ্যমে পল্টন এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন ও সরকারি পরিবহনসহ বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতা ও সহিংসতার সাথেও জড়িত ছিল বলেও জানিয়েছে র‌্যাব।

এসি/  আই.কে.জে/


চলমান রাজনীতি বাসে আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250