বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

বিচার বিভাগই আমাদের একমাত্র ভরসা: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ১৪ই মে ২০২৩

#

তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান- ছবি: সংগৃহীত

সর্বোচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর প্রথমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এ সময় দেশটির বর্তমান গণতান্ত্রিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। অতীতের যেকোনো সময়ের চেয়ে পাকিস্তানের গণতন্ত্র সবচেয়ে খারাপ অবস্থায় আছে বলেও জানান ইমরান।

বিচার বিভাগের ওপর আস্থার কথা জানিয়ে ইমরান খান বলেন, অধিকার ও স্বাধীনতা রক্ষায় এটিই একমাত্র ভরসা।
ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান পাকিস্তানের মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়েও উদ্বেগ জানান, যা আগে কখনো এতটা অবনতি হয়নি। গত বছরের এপ্রিলে এক অনস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

গণতান্ত্রিক অবস্থার চরম অবনতির কথা জানিয়ে ইমরান খান আরও বলেন, আমার নামে প্রায় ১৫০টি মামলা দায়ের করা হয়েছে। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে যা বিরল। কারণ এর আগে কোনো নেতার বিরুদ্ধে এতো রাজনৈতিক মামলা ছিল না দেশটিতে।

অন্যদিকে ইমরান খানের প্রতি সাম্প্রতিক আচরণের কারণে বিচার বিভাগের ওপর চরম ক্ষেপেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শাহবাজের অভিযোগ, ইমরান খানকে লোহার ঢালের মতো রক্ষা করছে বিচার বিভাগ। এ অবস্থায় ক্ষমতাসীন জোট সরকার পাকিস্তানে ‘আইনের শাসন’ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

এম/

আরো পড়ুন:তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট শুরু

ইমরান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250