বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব

কিশোরগঞ্জে ব্যাতিক্রমী উদ্যোগ

বিনা পয়সার বাজার!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বসেছে শিশুদের জন্য ‘বিনা পয়সার বাজার’। এ বাজার থেকে টাকা-পয়সা ছাড়াই শিশুরা কিনেছে শীতের বিভিন্ন পোশাক। শনিবার (১৩ই জানুয়ারি) শিশুদের হাসি ফাউন্ডেশন নামে স্থানীয় একটি সংগঠন এই ‘বিনা পয়সার বাজার’ চালু করে।  

এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই বাজার। প্রায় দেড় শতাধিক শিশু এই ‘বিনা পয়সার বাজার’ থেকে শীতের পোশাক পেয়েছে। ভ্রাম্যমাণ একটি দোকানে থরে থরে সাজানো শীতের পোশাক। হুডি, সোয়েটার, জ্যাকেটসহ শীতের পোশাক সামগ্রী দিয়ে সাজানো দুটি স্টল। শিশুরা যার যার পছন্দ মতো পোশাক কিনে নিয়েছে। পোশাক কিনতে দিতে হয়নি কোনো টাকা-পয়সা।  

‘বিনা পয়সার বাজার’ ফিতা কেটে উদ্বোধন করেন শিশুদের হাসি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবিএম ছিদ্দিক চঞ্চল।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো।

আরোর পড়ুন: বাংলাদেশকে নিয়ে যা বললেন মিশরীয় তরুণী নুরহান

অনুষ্ঠানে ডা. মো. তানভীর হাসান জিকো বলেন, এমন উদ্যোগ আগে কখনো দেখিনি। তারা যে কার্যক্রম করেছে, এতে শিশুদের পছন্দের অধিকার নিশ্চিত হয়েছে। এমন কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে। বিনা পয়সার বাজারের ক্রেতা ঝুমা জানায়, কোনো টাকা ছাড়াই নিজের পছন্দ অনুযায়ী পোশাক কিনতে পেরেছে। নিজের পছন্দের জিনিস পেয়ে তার অনেক ভালো লাগছে।  

আরেক ক্রেতা শ্রাবণ জানায়, আগেও শীতের পোশাক পাইতাম কিন্তু নিজের পছন্দ কইরা নেওয়ার সুযোগ আছিল না। এইহান থাইক্যা নিজের পছন্দমতো একটা সোয়েটার লইছি।  

শিশুদের হাসি ফাউন্ডেশনের সভাপতি মাহমুদুল হক রিয়াদ বলেন, ৬ বছর ধরে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে শিশুদের পোশাক বিতরণ করছেন। কিন্তু যাকে পোশাক দিচ্ছেন, তার পছন্দ অনুযায়ী হয়েছে কিনা সেটা তারা বুঝতে পারতো না। শিশুদের (বাচ্চা) পছন্দের অধিকার দিতেই এই আয়োজন করা হয়েছে।  

এইচআ/ আই. কে. জে/ 

শিশু কিশোরগঞ্জ শীতের পোশাক ‘বিনা পয়সার বাজার হাসি ফাউন্ডেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250