বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ *** বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান *** বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো *** জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪০ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগ্রিহিত

চলতি বছর বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় একসঙ্গে শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের জুরিখ। এরপরেই রয়েছে সুইজারল্যান্ডের আরেক শহর জেনিভা ও আমেরিকার নিউইয়র্ক। বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) জরিপের এই ফল প্রকাশ করেছে।

জানা যায়, সিঙ্গাপুরে পরিবহন খরচের পাশাপাশি পোশাক, মুদিপণ্য ও অ্যালকোহল সবচেয়ে ব্যয়বহুল। অপরদিকে, জুরিখে ব্যয় বেশি মুদিপণ্য, গৃহস্থালি পণ্যসামগ্রী ও চিত্তবিনোদনে।

আরো পড়ুন : এক কেজি মসলার দাম দেড় লাখ টাকা!

গত ১১ বছরে ৯ বার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের এ তালিকায় শীর্ষ স্থান দখল করল সিঙ্গাপুর। যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কারণে সেখানে পরিবহন খরচ বিশ্বের সবচেয়ে বেশি। এছাড়া সেখানে সবচেয়ে ব্যয়বহুল পণ্যদ্রব্যের মধ্যে রয়েছে পোশাক, মুদিপণ্য ও অ্যালকোহল।

অপরদিকে জুরিখে মুদিপণ্য, গৃহস্থালি পণ্যসামগ্রী ও চিত্তবিনোদনের ব্যয় সব থেকে বেশি। জেনিভা ও নিউ ইয়র্ক একসঙ্গে তৃতীয় স্থানে রয়েছে। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে হংকং, ষষ্ঠ স্থান দখল করেছে আমেরিকার আরেক শহর লস অ্যাঞ্জেলেস।

  এস/ আই.কে.জে/


বিশ্ব ব্যয়বহুল শহর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250