বৃহস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধান *** শেখ হাসিনাকে সমর্থনের অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, এইচআরডব্লিউর বিবৃতি *** ইকবাল সোবহান চৌধুরীকে আটকের নেপথ্যে যা জানা গেল *** সিলেটে আলোচনা সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা *** যুক্তরাষ্ট্রের নির্বাচনে যুদ্ধের প্রভাব—জন-অসন্তোষ বাড়ছে ইরানেও *** ৩৭ বছরেও ক্ষুধা কমেনি কোহলির *** পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিতে দ্রুত সিদ্ধান্ত নিন: জামায়াত আমির *** একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** শ্রমিকদের আন্দোলন দমনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করছে সরকার: জি এম কাদের *** পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিশ্বের সর্ববৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করেছে সৌদি

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৮ পূর্বাহ্ন, ৮ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় বিশ্বের সর্ববৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করেছে সৌদি আরব।

দেশটির সুমাত্রা দ্বীপের পাদাং শহরে গত সোমবার আট হাজার রোজাদারের জন্য ১২০০ মিটার দীর্ঘ ওই ইফতারির টেবিল বসানো হয়। খবর আরব রিউজের।

সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী এবং জাকার্তায় নিযুক্ত সৌদি কূটনীতিকরা এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

এতে আরও উপস্থিত ছিলেন পশ্চিম সুমাত্রার গভর্নর মাহিলদি আনসারুল্লাহ, সৌদি দূতাবাসের ধর্মবিষয়ক অ্যাটাচে আহমেদ বিন হামজি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান, ইসলামিক সংস্থার নেতা এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

পশ্চিম সুমাত্রার গভর্নর মাহিলদি আনসারুল্লাহ বলেন, এই ইফতার মাহফিলের বিষয়টি রেকর্ডের জন্য আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে পাঠাচ্ছি।

তিনি এ বিশাল ইফতার পার্টি আয়োজনের জন্য সৌদির বাদশাহ সালমান এবং মোহাম্মদ বিন সালমানকে আন্তরিক ধন্যবাদ জানান।

এমএইচডি/

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বিশ্বের সর্ববৃহৎ ইফতার মাহফিলের আয়োজন সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250