শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

বুদ্ধিজীবীদের নিয়ে বিশেষ গানে কণ্ঠ দিলেন শিল্পী আগুন ও স্বীকৃতি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বুদ্ধিজীবীদের নিয়ে বিশেষ গানে কন্ঠ দিলেন জনপ্রিয় শিল্পী আগুন, স্বীকৃতি ও মোমিন বিশ্বাস। শহীদ বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে এনিগমা মাল্টিমিডিয়ার পরিকল্পনায় সৈয়দ মইনুল হাসান এর কথা ও সুরে 'কত শূন্যতা চারিদিক' শিরোনামের এই গানটির সঙ্গীত আয়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক মকসুদ জামিল মিন্টু।

মিন্টু বলেন, এর আগেও বুদ্ধিজীবীদের নিয়ে আমার গান করার সুযোগ হয়েছে কিন্তু এই গানটি অন্যরকম আবেগের একটি গান! আগুন, স্বীকৃতি, মোমিন তিনজনই পরীক্ষীত শিল্পী! তিনজনেই ভালো গেয়েছে! আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে!

এ ব্যাপারে স্বীকৃতি বলেন-"সঙ্গীত জীবনে অসংখ্য গানেই কন্ঠ দেওয়ার সুযোগ হয়েছে। কিন্তু এই ধরনের গান খুব বেশি গাওয়ার সুযোগ হয়নি। গানটির কথা ও সুর আমার খুব ভালো লেগেছে, আরো ভালো লেগেছে আমাদের প্রিয় মকসুদ জামিল মিন্টু ভাই এর সাথে কাজ করে। আগুন ভাই এবং মোমিন ও চমৎকার গেয়েছে।

আরো পড়ুন: সানি দেওলকে খুঁজে দিলে মিলবে ৫০ হাজার টাকা!

গানটি নিয়ে আরও উচ্ছ্বাস প্রকাশ করে মোমিন বলেন বুদ্ধিজীবীদের নিয়ে এই প্রথম কোন গানে কন্ঠ দিলাম। অনেক অনেক কৃতজ্ঞতা জানাই ফাহমিদ শান্তনু ভাইকে এমন চমৎকার একটি গানের পরিকল্পনায় আমাকে সম্পৃক্ত করার জন্য। আশা করি গানটি সবার ভালো লাগবে।

জানা গেছে ১৪ ডিসেম্বর গানটি এনিগমা মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেইজ ও ওয়েবসাইটে মুক্তি পাবে।

এসি/ আই.কে.জে/


আগুন বুদ্ধিজীবী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250