শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

ব্যবসায়ী সম্মেলন আজ, যোগ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি (সংগৃহীত)

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আয়োজনে আজ শনিবার অনুষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ী সম্মেলন।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ব্যবসায়ীদের নানা সমস্যা ও এর সমাধান এবং ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে বক্তব্য দেবেন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘বিজনেস কনফারেন্স অন বিল্ডিং স্মার্ট  বাংলাদেশ’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সরকারের অন্যতম ভিশন ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করা। সম্মেলনে ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠায় বেসরকারি সেক্টরের অবদানের পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট ও করণীয় বিষয় এতে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। 

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, দেশের বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতাকে বিশ্ব দরবারে পরিচিত করতে চলতি বছরের মার্চে এফবিসিসিআইয়ের উদ্যোগে বাংলাদেশ বিজনেস সামিট করা হয়েছে। এ সামিটে বহু বিদেশি, স্থানীয় বিনিয়োগকারী ও বিদেশের খ্যাতনামা বিশেষজ্ঞ এসেছিলেন। বাংলাদেশকে এগিয়ে নিতে তারা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। সেসব পরামর্শ ও বিজনেস সামিটের প্রাপ্তিগুলোকে বই আকারে  প্রকাশ করা হয়েছে। ব্যবসায়ী সম্মেলনে সেটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ সংক্রান্ত উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

ওআ/

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250