বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

ভারতের প্রজাতন্ত্র দিবসে বাইডেনকে আমন্ত্রণ মোদির

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৩ পূর্বাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

২০২৪ সালের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (২০ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি এ তথ্য নিশ্চিত করেছেন। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেন, নয়াদিল্লিতে সদ্যসমাপ্ত জি-২০ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে আগামী বছরের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

ভারতের কূটনৈতিক সূত্রগুলো আগেই জানিয়েছিল, ২০২৪ সালে প্রজাতন্ত্র দিবস উদযাপনে কোয়াডভুক্ত দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে ভারত। যুক্তরাষ্ট্র ও ভারত ছাড়াও কোয়াডের অন্য দুই সদস্য অস্ট্রেলিয়া ও জাপান।

এর আগে ২০১৮ সালে ভারত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত সরকার। তবে, দেশে কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় ট্রাম্প সেই আমন্ত্রণ রক্ষা করতে পারেন নি।

চলতি বছরে ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

২০১৫ সালে বারাক ওবামা প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এসকে/এএম/ 

যুক্তরাষ্ট্র ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জো বাইডেন প্রজাতন্ত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250