বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

ভিসা যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়, বন্দুকের নলে ভোট হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

ভিসানীতি নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতিক্রিয়া জানতে চেয়েছে। ভিসা যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করবে। মাসলম্যান ও বন্দুকের নল দিয়ে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (৩১ মে) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এসময় নির্বাচন সুষ্ঠু হবে বলে ওয়াশিংটনকে অবহিত করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরো পড়ুন:৩ জুন শপথ নেবেন এরদোয়ান

সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকটি হয়েছে প্রায় ১ ঘণ্টা। বৈঠক নিয়ে কথা বলতে রাজি হননি মার্কিন রাষ্ট্রদূত। তবে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, নতুন ভিসানীতি নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া জানতে এসেছিলেন রাষ্ট্রদূত। তাকে জানিয়েছি, এটা যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত সড়কে বিশেষ নিরাপত্তা হঠাৎ তুলে নেয়ার বিষয়ে কথা বলেছেন। মন্ত্রী তাকে জানিয়েছেন, সমস্ত দূতাবাসকে একই নিরাপত্তা দেয়া হবে। কেউ যদি বাড়তি নিরাপত্তা চায় তবে ফি প্রদানের মাধ্যমে তা পাবে।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250