শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

ভোট দিয়ে মমতাজ যা বললেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আজ ৭ই জানুয়ারি চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। এ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে লড়ছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। দিনের প্রথম প্রহরেই ভোট প্রদান করেন তিনি। এরপর কথা বলেন সংবাদকর্মীদের সঙ্গে।

মমতাজ বলেন, ‘সকালের দিকে কিছুটা কম ভোটার। আমার মনে হয় আস্তে-ধীরে ভোটাররা আসবে। আর দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি বাড়বে।

প্রার্থী হিসেবে দেখলাম, এখানে যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে প্রশাসন, তারা খুব কঠোরভাবে দায়িত্ব পালন করছেন।

আমার কাছে মনে হয় সবাই যখন জানতে পারবে- সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে, তখন সবাই আসবে। সময়ের সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।’

আরো পড়ুন: শাকিব খান মাকে নিয়ে ভোট দিলেন

মমতাজ ছাড়াও নৌকার মনোনীত তারকা প্রার্থীরা হলেন নন্দিত অভনেতা আসাদুজ্জামান নূর ও ফেরদৌস আহমেদ। নূর লড়ছেন নীলফামারী-২ আসন থেকে। এ আসনের চারবারের সংসদ সদস্য তিনি। অন্যদিকে ফেরদৌস আছেন ঢাকা-১০ আসনে। ভোটের মাঠে এবারই প্রথম তিনি। 

এসি/


ভোট মমতাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250