শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টাকালে যুবক আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ফতুল্লায় একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে অজ্ঞাতরা। এ সময় স্থানীয়রা ধাওয়া করলে সকলে পালিয়ে গেলেও শাহিন নামে হামলাকারী এক যুবককে আটক করে গণপিটুনি দেয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনীতে আহত ওই হামলাকারীকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

শনিবার (৬ই জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে ফতুল্লার ১৬৯নং কেন্দ্রে (উত্তর নরসিংপুর এলাকার এশায়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসা) এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ‘একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে’

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। সেখানে স্থানীয়রা এক হামলাকারীকে গণপিটুনী দিয়েছে। তাকে উদ্ধার ও আটক করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে। 

এসকে/ 

ভোটকেন্দ্র ককটেল বিস্ফোরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250