মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ভোটের জন্য প্রস্তুত বরিশাল, নিরাপত্তার চাদরে পুরো সিটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

বরিশালে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে - ছবি: সংগৃহীত

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে ইতোমধ্যেই পাঠানো হচ্ছে ইভিএম মেশিনসহ সরঞ্জামাদি। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ইভিএম ব্যবহার উপযোগী পরিবেশ নিশ্চিত, ভোটগ্রহণ কর্মকর্তা ও পোলিং এজেন্টসহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া, ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা দেওয়াসহ ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

রোববার (১১ জুন) সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে প্রিজাইডিং অফিসারকে ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথের জন্য এক হাজার ৫০০ ইলেকট্রনিক ভোটিং মেশিন দেওয়া হয়।

রির্টানিং অফিসার মো. হুমায়ুন কবির বলেন, বিসিসি নির্বাচন সম্পন্ন করার লক্ষে ১২৬টি কেন্দ্রে ৮৯৫টি বুথের জন্য অতিরিক্ত দেড়গুণ ইভিএম পাঠানো হয়েছে। এছাড়া ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ১০ প্লাটুন বিজিবি, সাড়ে ৪ হাজার পুলিশ, র্যা বের ১৬টি টহল টিমসহ আনসার সদস্যরা। এরই মধ্যে ১২৬টি কেন্দ্রর সবগুলোতেই প্রায় ১২০০ সিসি ক্যামেরা বসানো হয়েছে। সুষ্ঠু ভোটের জন্য ভোটারদের নিরাপত্তাসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন: কেসিসি নির্বাচন: সব প্রস্তুতি শেষ, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

বরিশাল নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই সিটি নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী এবং ৩০টি সাধারণ ওয়ার্ডে ১১৮ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250