শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

মণিপুরের ঘটনায় সরকারকে দায়ী করছেন নির্যাতিতা নারীর মা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৩ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের মণিপুরে প্রকাশ্য রাস্তায় নগ্ন করে ঘোরানো সেই দুই নারীর একজনের মা রাজ্যটিতে চলমান সহিংসতায় সরকারকে দায়ী করেছেন। তার অভিযোগ, মণিপুর সরকার সহিংসতা বন্ধ করতে বা মানুষকে সুরক্ষা দিতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি।

শনিবার (২২ জুলাই) ওই নারীর মায়ের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

সাক্ষাৎকারে ওই নারীর মা বলেন, আমার মেয়েকে ছিনিয়ে নিয়ে লাঞ্ছিত করার আগে তার বাবা ও ছোট ভাইকে খুন করেছে উন্মত্ত জনতা।

গত ৩ মে থেকে শুরু হওয়া সহিংসতাকে নিয়ন্ত্রণ না করার জন্য তিনি মণিপুর সরকারকে দোষারোপ করেছেন। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি খুবই ক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ। তারা আমার মেয়ের বাবা এবং ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। এমনকি তার সঙ্গেও এই অপমানজনক কাজ করেছে। চলমান সহিংসতা বন্ধে মণিপুর সরকার কিছুই করছে না।

আরো পড়ুন: মানব পাচারকারীদের তৎপরতা কঠোর হাতে বন্ধ করতে হবে

তিনি বলেন, আমার ছোট ছেলেকে হারিয়েছি। সে ছিল আমার আশা-ভরসার জায়গা। দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করার পর ওকে ভাল জায়গায় পড়ানোর কথা ভেবেছিলাম। কষ্ট হলেও সেটা করতাম। আমার স্বামীকেও হারালাম। বড় ছেলের হাতে কোনো কাজ নেই। তাই পরিবারের কথা যখন ভাবি, আমি কোনো আশার আলো দেখি না। আমার আর কিচ্ছু নেই।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমাদের গ্রামে ফেরার আর কোনো আশা নেই। ফেরার কথা আর চিন্তাও করি না। আমরা আর গ্রামে যাব না। আমি নিজে আর ফিরতে চাই না। আমার ঘর জ্বালিয়ে দিয়েছে। ক্ষেত নষ্ট করে দিয়েছে। আমি জানি না, আমার এবং আমার পরিবারের ভবিষ্যৎ কী।

এসি/ আইকেজে 



মণিপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250