সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

ইসি সচিব

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ছে না

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম বলেন, ‘সময় বাড়ানোর আর সুযোগ নেই, বাড়ানো হবে না।’

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের এসব তথ্য জানান সচিব জাহাংগীর আলম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার। যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। এরপর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে প্রার্থীরা কমিশনে আপিল ও নিষ্পত্তির সুযোগ পাবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।

আগামী ১৮ই ডিসেম্বর নির্বাচনী প্রতীক বরাদ্দের পরই শুরু হবে প্রচার, চলবে ৫ই জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত । আর ভোটগ্রহণ হবে আগামী ৭ই জানুয়ারি।

এবারের নির্বাচনের প্রকাশিত তালিকা অনুসারে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি। সংবিধান অনুযায়ী, ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর। জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০শে জানুয়ারি।

ওআ/

মনোনয়নপত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250