শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান *** ঈদে মুক্তি পেল ৫ সিনেমা, সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’ *** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

মহারাজা তেজচন্দ্রের তৈরি এই মন্দির পেরিয়েছে ২০০ বছর!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩

#

সংগৃহীত

ভারতের বর্ধমানের অম্বিকা কালনায় ১৮০৯ সালে মহারাজা তেজচন্দ্র বাহাদুর ‘নব কৈলাস’ নামে এই মন্দির তৈরি করে দিয়েছিলেন। আজও, ২০০ বছর পরেও শিবরাত্রি উপলক্ষে এখানে ভিড় জমে।

ফ্রান্স থেকে আগত এক বিদেশি পর্যটক বলেন, এই শিবমন্দিরের আর্কিটেকচার দেখে তিনি মুগ্ধ। পূর্ব বর্ধমানের এই শিবমন্দির নব কৈলাস নামেও পরিচিত। রাজা তিলকচাঁদের মৃত্যুর পরে তার বিধবাপত্নী রানি বিষ্ণুকুমারী স্বপ্নে দেখেন যে, তিনি শিবমন্দির গড়ে দিচ্ছেন!

আরো পড়ুন: পবিত্র হজ করতে সাড়ে ৮ হাজার কিলোমিটার পায়ে হেঁটে মক্কায় ভারতীয় যুবক

রানির স্বপ্ন সত্য করতে যথারীতি এই মন্দির তৈরি করা হয়। তৈরি করেন মহারাজা তেজচন্দ্র বাহাদুর। দুটি বৃত্তে মন্দিরগুলি গড়া হয়। বাইরের বড় বৃত্তটি তৈরি হয় ৭৪টি মন্দির দিয়ে।

এর ভেতরে থাকে একটি ছোট বৃত্ত যাতে আছে ৩৪টি মন্দির। জপমালায় ১০৮টি দানা থাকে। ১০৮ হিন্দুবিশ্বাসে পবিত্র সংখ্যা। তাই ১০৮টি শিবমন্দির তৈরি করা হয়।

এসি/আই. কে. জে/

মহারাজা তেজচন্দ্র মন্দির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250