শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

মায়ের বয়স ৩৮, ছেলের ৫৭!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

শিরোনাম দেখে অবাক হওয়ারই কথা। মায়ের চেয়ে ছেলের বয়স বেশি এটা কীভাবে সম্ভব! কিন্তু পর্দায় এই অসম্ভবকে ‘সম্ভব’ করেছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার। এখানে ৫৭ বছরের ছেলে হলেন শাহরুখ খান এবং ৩৮ বছরের মা ঋদ্ধি ডোগরা।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী ঋদ্ধি ডোগরা। ২০০৮ সাল থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও সবার নজরে এসেছেন এই সিনেমা দিয়ে। সিনেমায় কাবেরি চরিত্রে তার অভিনয় আলাদা করে পরিচয় এনে দিয়েছে ঋদ্ধিকে। খবর হিন্দুস্তান টাইমসের।

ছোট পর্দার এই অভিনেত্রী শুরু থেকেই হাসিখুশি তরুণীর চরিত্রে অভিনয় করতেন। তবুও তার আক্ষেপ ছিল। কেননা তিনি চাইতেন সব ধরনের চরিত্রে অভিনয় করতে। কিন্ত পরিচালকরা বলতেন, তিনি নাকি অন্য ধরনের চরিত্রের জন্য উপযুক্ত না।

আরো পড়ুন: বাংলাদেশের দুই সিনেমায় স্বস্তিকা, কোন নায়ক থাকছেন বিপরীতে!

সেই আক্ষেপ এবার ঘুচেছে ঋদ্ধির। ‘জাওয়ান’ সিনেমায় কাবেরি হয়ে তিনি অভিনয় করেছেন বেশি বয়সী নারীর চরিত্রে। সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে ঋদ্ধি বলেন, ‘শাহরুখের সঙ্গে সিনেমা করব শুনেই লাফিয়ে উঠেছিলাম। ছবিতে চরিত্রটিও ছিল অন্য রকম। আমাকে বেশি বয়সী নারীর চরিত্র করতে হয়েছে। দারুণ অভিজ্ঞতা ছিল।’

যদিও মা-ছেলের বয়স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা। ছড়িয়ে পড়েছে একাধিক মিম। কিন্ত সব ছাপিয়ে ঋদ্ধি দেখালেন তিনিও পারেন। পরিশ্রম করলে যে কোনো চরিত্রে মানিয়ে নিতে পারবেন তিনি।

এসি/ আই. কে. জে/ ওআ




মা বয়স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250