সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

মিষ্টির পরিমাণে কারচুপি, ১৭ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিমাণে কম দেয়ার প্রমাণ পেয়ে ৪ দোকানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ নভেম্বর) উপজেলার আড়াইহাজার বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে ২৫০-৩০০ গ্রাম ওজনের প্যাকেট ব্যবহার করে পরিমাণে কারচুপির মাধ্যমে মিষ্টি বিক্রি করায় এ জরিমানা করা হয়।

বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ৪টি মামলায় ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মুসলিম সুইটসকে ২ হাজার, টাঙ্গাইল সুইটসকে ৫ হাজার, খোকন মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার ও সিরাজের মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ওআ/

জরিমানা মিষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250