মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিয়ানমারের যুদ্ধজাহাজে কেন রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া *** নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত *** দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী *** ‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’ *** ২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় *** বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয় *** কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম *** ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: হুমায়ুন কবির *** এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে *** হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান

মোবাইল টাওয়ারের রেডিয়েশন ক্ষতিকর নয়: বিটিআরসি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

বাংলাদেশের মোবাইল ফোন টাওয়ারগুলো থেকে বের হওয়া ক্ষতিকর রেডিয়েশন আন্তর্জাতিক সংস্থাগুলোর নির্ধারিত নিরাপত্তা মাত্রার চেয়ে অনেক কম বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

নয় জেলায় মোবাইল টেলিফোনের ওয়্যারলেস কমিউনিকেশন সিগন্যাল বহনকারী ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডের (ইএমএফ) রেডিয়েশন পরিমাপ করে বিটিআরসি পরিচালিত জরিপে বলা হয়েছে, এতে পরিবেশেরও কোনো ক্ষতি নেই।

জরিপে আরো বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, সিলেট, মৌলভীবাজার, রংপুর, গাইবান্ধা, খুলনা ও যশোরের ৯৯টি স্থানে রেডিয়েশন আন্তর্জাতিক মানের চেয়ে ২০ থেকে ৩০ গুণ কম।

যেমন, গত ২২শে আগস্ট থেকে ২৫শে আগস্ট পর্যন্ত খুলনা জেলা প্রশাসন কার্যালয়ে পরিমাপ নেওয়ার সময় প্রতি বর্গমিটারে শূন্য দশমিক ০১৪৫৩ মিলিওয়াট (এমডব্লিউ/ এম²) রেকর্ড করা হয়েছিল।

ইন্টারন্যাশনাল কমিশন অন নন-আয়োনাইজিং রেডিয়েশন প্রোটেকশন, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত নীতিমালা অনুযায়ী ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডের (ইএমএফ) সংস্পর্শের জন্য অনুমোদিত সীমা প্রতি বর্গমিটারে দুই দশমিক ১০৬ মেগাওয়াট। তাই রেডিয়েশনের বর্তমান মাত্রা জনস্বাস্থ্য বা পরিবেশের জন্য হুমকি নয় বলে বিটিআরসির জরিপগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে, সেলফোনগুলো মূলত রেডিওফ্রিকোয়েন্সি তরঙ্গের মাধ্যমে কাছাকাছি সেল টাওয়ারগুলোর সঙ্গে যোগাযোগ করে। এটি এফএম রেডিও তরঙ্গ ও মাইক্রোওয়েভের মধ্যে ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রামে শক্তির একটি রূপ। এফএম রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, দৃশ্যমান আলো ও তাপের মতো এগুলো নন-আয়োনাইজিং রেডিয়েশনের রূপ।

আারো পড়ুন: জিমেইলে স্প্যাম মেসেজ সমস্যা দূর করবে এআই

এর অর্থ তারা সরাসরি কোষের ভেতরে ডিএনএর ক্ষতি করে না। এর ফলে এক্স-রে, গামা রশ্মি ও অতিবেগুনী (ইউভি) রশ্মির মতো শক্তিশালী (আয়োনাইজিং) বিকিরণ ক্যানসারের কারণ হতে পারে বলে মনে করা হয়। মানবদেহে রেডিও তরঙ্গের কয়েকটি পরিচিত প্রভাবগুলো মধ্যে একটি হলো শূন্য দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার খুব সামান্য বেড়ে যাওয়া। তবে এর যে সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব নেই তা নিশ্চিত করতে গবেষণা চলছে।

এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য সত্য প্রসাদ মজুমদার বলেন, টাওয়ার থেকে যে পরিমাণ বিকিরণ হয় তাতে সমস্যা হবে না। অ্যান্টেনা থেকে ন্যূনতম মাত্রার বিকিরণ দেওয়া হয় এবং সুরক্ষার বিষয়গুলো বিবেচনা করে সেগুলো ডিজাইন করা হচ্ছে, যাতে ফোনে কথা বলার সময় কারো কোনো সমস্যা না হয়।

এসকে/ 

বিটিআরসি মোবাইল টাওয়ার রেডিয়েশন ক্ষতিকর নয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিয়ানমারের যুদ্ধজাহাজে কেন রোহিঙ্গা ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুর আবুধাবি সফর ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর নিশ্চিত করল আমিরাত

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250