বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব

ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্র

ময়মনসিংহ-৩ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

অনিয়মের কারণে স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ আসনের ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। 

নৌকার নিলুফার না স্বতন্ত্রের সোমনাথ সংসদ সদস্য হবেন, সুরাহা হচ্ছে আজ (শনিবার)।

অনিয়মে স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে শনিবার (১৩ই জানুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে ৪টা পর্যন্ত। শীত উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। নির্বিঘ্নে ভোটদান নিশ্চিতে নেওয়া হয় ৫ স্তরের নিরাপত্তা।

তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই কেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। বেলা বাড়ার সাথে পুরুষদের পাশাপাশি বাড়ে নারীদের ভোটারদের উপস্থিতি। 

রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী জানান, ভোটকেন্দ্রে যে কোনো ধরণের অনিয়ম ও বিশৃঙ্খলা ঠেকাতে নেওয়া হয় ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

আসনটিতে এগিয়ে আছেন নৌকার নিলুফার আনজুম। তার মূল প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা। 

আরও পড়ুন: ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রে চলছে ভোটগ্রহণ

উল্লেখ্য, গত ৭ই জানুয়ারি অনিয়ম ও সহিংসতার জেরে ওই কেন্দ্রের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। সেদিন বিকেল সোয়া ৪টার দিকে, গৌরিপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভাঙচুর ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর পরই ভোট স্থগিত করা হয় কেন্দ্রটিতে। এতে ময়মনসিংহ-৩ আসনের ফলাফল নির্ধারণেও বিপত্তি হয়। কারণ এগিয়ে থাকা প্রার্থীর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের পার্থক্য ৯৮৫টি।

এ সময় ৯১টি কেন্দ্রের ফলে দেখা যায়, নৌকা প্রতীকে নিলুফার আনজুম পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছেন তিন হাজার ৩২ জন।

এসকে/ 

ভোটগ্রহণ ময়মনসিংহ-৩

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250