বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

যুদ্ধ শেষে গাজা পরিচালনা করবে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষে গাজার সব কিছু পরিচালনা করবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেখানে হামাস— এমনকি কোনো ফিলিস্তিনি বেসামরিক সরকারও প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

এছাড়া আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও গাজায় আপাতত ইসরায়েল কোনো যুদ্ধবিরতিতে রাজি হবে না বলেও জানিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী। এর বদলে গাজায় সর্বশক্তি প্রয়োগ করে সামরিক অভিযান অব্যাহত রাখা হবে।

তিনি বলেছেন, আমাদের সব সেনাদের নিয়ে, আমাদের সর্বশক্তি নিয়ে— বিজয়ের আগ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।

নেতানিয়াহু আরো বলেছেন, হামাস গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে। সেখানে লুকানোর কোনো নিরাপদ জায়গা নেই। হামাসের সব সদস্যকে হত্যা করা হবে। আমাদের সেনারা তাদের আকাশ থেকে হামলা চালাচ্ছে; স্থল থেকে হামলা চালাচ্ছে।

এদিকে শনিবার (১১ নভেম্বর) নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, যুদ্ধের পর ফিলিস্তিনি অথরিটি গাজায় সরকার প্রতিষ্ঠা করবে কিনা। এমন প্রশ্নের জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, গাজায় পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ থাকবে, হামাসের সদস্যদের হত্যায় প্রতিরক্ষা বাহিনীর যখন প্রয়োজন গাজায় প্রবেশ করবে।

তিনি আরো বলেছেন, আমি আপনাদের বলতে পারি যুদ্ধ শেষে গাজায় যা থাকবে না সেগুলো হলো— সেখানে কোনো হামাস থাকবে না। এমনিক সেখানে কোনো ফিলিস্তিনি বেসামরিক প্রশাসনও থাকবে না। যারা গাজার শিশুদের ইসরায়েলকে ঘৃণা করার শিক্ষা দেবে, ইসরায়েলিদের হত্যা এবং ইসরায়েলকে নিশ্চিহ্ন করার শিক্ষা দেবে। সেখানে ভিন্ন কিছু থাকতে হবে, তবে সেটি হতে হবে আমাদের নিরাপত্তা নিয়ন্ত্রণের মধ্যে।

সূত্র: সিএনএন

এসকে/ 

যুদ্ধ গাজা ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহু গাজার নিয়ন্ত্রণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250