শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

যুদ্ধবিরতির দাবিতে সাধারণ পরিষদে ভোটের সম্ভাবনা কাল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির দাবিতে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাভুটি হতে পারে। এদিকে গাজায় অবিলম্বে ও বাধাবিহীনভাবে চিকিৎসক ও মানবিক সাহায্য প্রবেশের অনুরোধ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমান পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছে সংস্থাটি। সম্প্রতি নির্বাহী বোর্ডের এক বিশেষ সভায় এই আহবান জানানো হয়। খবর আল জাজিরা ও রয়টার্সের। 

গাজা উপত্যকায় ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান সংঘর্ষে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির দাবিতে ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে মঙ্গলবার একটি খসড়া প্রস্তাবে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দাবিতে যুক্তরাষ্ট্র গত শুক্রবার ভেটো দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মিশর এবং মৌরিতানিয়া ‘শান্তির জন্য ঐক্যবদ্ধ’ রেজুলেশন ৩৭৭ আহ্বান করার পরে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।

এইচআই/ আই.কে.জে

ভোট গাজা সাধারণ পরিষদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250