রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ

যে কাজ করে প্রশংসায় ভাসছেন রানি মুখার্জি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

বলিউডের অন্যতম অভিনেত্রী রানি মুখার্জি। সব সময় হাস্যজ্জ্বোল থাকতে পছন্দ করেন। বলিউডের অনেক তারকা আছেন যারা আলোকচিত্রীদের দেখলে খুব একটা ভালো ব্যবহার করেন না। তাদের দেখলে মেজাজ হারান অনেক তারকা।

সেই তালিকায় বেশ এগিয়ে আছেন জয়া বচ্চন, রণবীর কপুর, সালমান খানরা। তবে মুদ্রার উল্টো পিঠের মতো সেখানে ব্যতিক্রম রানি মুখার্জি। সম্প্রতি দীপাবলির অনুষ্ঠানে যাচ্ছিলেন রানি। সেখানে তার গাড়ি দেখা মাত্রই ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। অভিনেত্রীর ছবি তুলতে গিয়ে রীতিমতো চোট পেয়ে বসেন এক আলোকচিত্রী। 

এ ঘটনায় সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেন এ অভিনেত্রী। তিনি আহত ব্যক্তিতে নিজের গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দেন। রানির এমন ব্যবহারে মুগ্ধ হয়েছেন আলোকচিত্রীরা। রীতিমত প্রশংসায় ভাসছেন রানি মুখার্জি। 

আরো পড়ুন: রাশমিকার আপত্তিকর ভিডিও নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদে যা জানা গেল

এদিকে বেশ কয়েক বছর আগে একইভাবেই এক আলোকচিত্রীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।

রানি মুখার্জি দীর্ঘ সময় বলিউডে বেশ দাপটের সঙ্গে কাজ করেছেন। পরে বিয়ে করেন যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকে। বিয়ের পর থেকেই কাজ কমিয়ে দেন তিনি।

সম্প্রতি রানির ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। শোনা গেছে, রানি তার অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘মর্দানি ৩’-এর নাকি প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

এসি/  আই. কে. জে/


রানি মুখার্জি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250