শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

অনিশ্চয়তা কেটে গিয়ে এরইমধ্যে পেয়েছে সেন্সর ছাড়পত্র বলিউড বক্স অফিসে ঝড় তোলা সিনেমা ‘অ্যানিমেল’। দেরিতে হলেও বাংলাদেশে মুক্তি পাচ্ছে এই সিনেমা। 

ছবির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন তথ্যটি নিশ্চিত করেছেন।

সামাজিক মাধ্যমে মামুন জানিয়েছেন, বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) ‘অ্যানিমেল’ মুক্তি পাবে বাংলাদেশে। টিকিট পাওয়া যাবে অনলাইনে। এরইমধ্যে মুক্তির জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

গেল পহেলা ডিসেম্বর ভারতসহ সারা বিশ্বে একযোগে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত সিনেমাটি।

আরো পড়ুন: গুঞ্জন উড়িয়ে বচ্চন পরিবারের সঙ্গে ক্যামেরার সামনে ঐশ্বরিয়া

মাত্র পাঁচ দিনেই ভারতীয় বক্স অফিসে ২৮৬ কোটি ২৩ লাখ রুপি ব্যবসা করে ফেলেছে এই ছবি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৭৮ কোটি টাকার বেশি। আর সারা বিশ্বে আয় করেছে ৪৮৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪১ কোটি টাকা।

বাবা-ছেলের অসামান্য আবেগ-ভালোবাসায় সাজানো হয়েছে এই সিনেমার গল্প। আছে হিংস্রতাও। এতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর ও রাশমিকা মান্দানা।

এসি/ আই.কে.জে


‘অ্যানিমেল’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250