মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র-ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র-ইসরাইল। ছবি : সংগৃহীত

ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়ায় আকাশে রিফুয়েলিং, দূরপাল্লার লক্ষ্যে আঘাতে জোর দেয়া হবে।

ইরানের সাথে ইসরেইলের সম্পর্কের অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশ সামরিক মহড়া শুরু করলো।

ইসরাইলের সেনা জানিয়েছে, বিভিন্ন পরিস্থিতিতে কী ধরনের ব্যবস্থা নিতে হবে তার মহড়া হবে। দূরপাল্লায় আঘাতের বিষয়টি খুবই গুরুত্ব পাবে।

যুক্তরাষ্ট্রের সেনার সেন্ট্রাল কম্যান্ডের তরফ থেকে বলা হয়েছে, এই মহড়ার নাম দেয়া হয়েছে, 'জুনিপার ওক'। ইসরেইলের প্রতিরক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কতটা দায়বদ্ধ তা এখান থেকে বুঝা যাবে।

যুক্তরাষ্ট্রের দাবি, উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করাটাই তাদের মূল লক্ষ্য। এই অঞ্চলে বন্ধু দেশগুলোর বিরুদ্ধে যাতে কোনোরকম আক্রমণ না হয়, সেটা ঠেকানোই লক্ষ্য নিয়েই মহড়া করা হচ্ছে।

ইসরাইল বলেছে, এই অঞ্চলে বিভিন্ন হুমকি ও বিপদের মোকাবেলা করার জন্য এই সামরিক মহড়া হচ্ছে। আকাশপথের নিরাপত্তা ও সাইবার প্রতিরক্ষার ক্ষেত্রে সেরা হওয়ার লক্ষ্যও আছে।

আরো পড়ুন: আলোচনা হবে বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে: মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র

দুই দেশের বিবৃতিতে ইরানের নাম না করা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরেইলের লক্ষ্য যে তারাই, তা বিবৃতি থেকে স্পষ্ট।

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা কিছুতেই ইরানকে পরমাণু শক্তিধর দেশ হতে দেবে না। ইরান যদিও জানিয়েছে, তারা এই ধরনের কোনো চেষ্টা করছে না।

সূত্র : ডয়চে ভেলে

এম এইচ ডি/

সামরিক মহড়া যুক্তরাষ্ট্র ইসরাইল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250