রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রণবীর-আলিয়ার চুমুর রোমান্সে ঝড় উঠল নেটদুনিয়ায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বলিউড সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনেতা ধর্মেন্দ্র ও শাবানা আজমির ঠোঁটে চুমু খাওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হয়েছে। আলিয়া ভাটের সঙ্গে এমন ঘটনায় ধর্মেন্দ্রর নাতি রণবীর সিংও কিন্তু পিছিয়ে নেই।

সম্প্রতি সিনেমাটির মুছে ফেলা দৃশ্যে রোমান্সের ক্ষেত্রে অনেকের রসায়নকে ছাপিয়ে গেলেন রণবীর-আলিয়া। আর তাদের উদ্দাম সে রোমান্সের ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়া।

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আলিয়ার সঙ্গে রণবীরের রসায়ন আগেই মুগ্ধ করেছে দর্শককে। তবে এবার নেটিজেনরা যা দেখল তা দেখে বেসামাল ভক্তরা!

সম্প্রতি সামনে এসেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার একটি নতুন মিউজিক ভিডিও, সেখানে একগুচ্ছ পুরনো গানের মেলোডি মজুত রয়েছে। আর সেই গানেই লুকিয়ে রয়েছে রণবীর-আলিয়ার উদ্দাম রোমান্সের ঝলক, যা মূল ছবিতে ছিল না। এমন উত্তেজক দৃশ্য দেখে চোখ বড় হয়ে উঠল ভক্তদের।

বৃষ্টি ভেজা শরীর, আলিয়ার ঠোঁটে ঠোঁট রণবীরের! উদ্দাম রোমান্স দেখে ভক্তকুল বলছে- ‘এবার তো পরস্পরকে খেয়ে নেবে’। ঝড়ের গতিতে নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

আরো পড়ুন: ফেমাস বলেই ট্রোল হয়, চামড়া মোটা করেই কাজে নামতে হবে : কৌশানী

সারেগামাপা কারভা মেডলির আনকাট ভার্সনে মুগ্ধ দর্শক। সেখানে কোথাও বৃষ্টিতে উপুর হয়ে রণবীরকে জাপটে ধরে শুয়ে রয়েছেন আলিয়া! দুজনের কেমিস্ট্রি থেকে চোখ ফেরাতে পারছেন না কেউ।

ফ্যানেরা তো মন্ত্রমুগ্ধ এই ভিডিও দেখে। একজন লেখেন- ‘ব্রেকফাস্ট আর ডিনারে কিছু না খেয়ে পরস্পরকেই খেয়ে নেবে রণবীর-আলিয়া’।

অপর একজন লেখেন, ‘২০২৩-এর সবচেয়ে হট কেমিস্ট্রি, এই দৃশ্যগুলো ছবি থেকে বাদ পড়া উচিত হয়নি।’ কেউ কেউ আবার মজা করে আলিয়ার স্বামী রণবীর কাপুর এবং রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোনের প্রসঙ্গ তুলেছেন।

রণবীর-আলিয়া, ধর্মেন্দ্র-শাবানা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন, টোটা রায় চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়।

এসি/ আই. কে. জে/ 



রণবীর আলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250