রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা *** চার কারণে জয়ের পথে ইরান *** যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

রণবীরকে খুশি করতে যা করেন আলিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫০ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডের এই সময়ের তারকা অভিনেত্রী আলিয়া ভাট। পরিবারে এসেছে তাদের সন্তান রাহা কাপুর। এখন আলিয়ার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ তার মেয়ে। পেশাগত দায়বদ্ধতা সামলাতে গিয়ে পরিবারকে উপেক্ষা করতে রাজি নন এই অভিনেত্রী।

আলিয়ার ভাবনায় নতুন পরিকল্পনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, এ মুহূর্তে বিশ্বের সব থেকে সুখী মানুষ তিনি। পরিবার ও পেশা— দুই ক্ষেত্রেই সৌভাগ্যবতী তিনি।

সেই আনন্দেই নাকি এবার একটি ট্যাটু করিয়ে ফেলতে চান নায়িকা। শুধু তিনি নিজে নন, আলিয়া জানান, রণবীরকেও নাকি একটি ট্যাটু করানোর জন্য রাজি করিয়ে ফেলেছেন অভিনেত্রী। 

আরো পড়ুন: নারী কীসে আটকায়, যা বললেন অপু বিশ্বাস

তবে ট্যাটুর বিষয়টি কী তা নিয়ে এখনো কিছু খোলাসা করেননি আলিয়া। রণবীরের প্রেমে পড়ে ট্যাটু করিয়েছেন, এমন উদাহরণ এই প্রথম নয়।

রণবীরের সঙ্গে প্রেমে সম্পর্ক থাকাকালীন নিজের ঘাড়ে তার নামের আদ্যক্ষর ‘আরকে’ ট্যাটু করিয়েছিলেন দীপিকা। সেই ছবি ভাইরাল হয়েছিল সর্বত্র।

রণবীরের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরও দীর্ঘদিন দীপিকার ঘাড়ে দেখা গিয়েছিল সেই ট্যাটু।

এসি/ আই. কে. জে/ 

রণবীর আলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250