মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সহকারী মহাসচিব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক সহকারী মহাসচিব মিসেস উনাইসি লুতু ভুনিওয়াকার এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং ২ নাম্বার এবং দুপুরে বালুখালী ৮ নাম্বার এবং ২০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশ পরিদর্শন করেন তিনি।

এদিকে ক্যাম্প পরিদর্শনকালে তিনি সেখানে রোহিঙ্গাদের পাশাপাশি ক্যাম্পের পরিস্থিতি দেখভালের সঙ্গে যুক্ত জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের কর্মকর্তাসহ মানবিক সহায়তায় যুক্ত অন্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে বাংলাদেশের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং শরনার্থী শিবিরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি কেমন সেটা সরেজমিনে জানার চেষ্টা করেন।

১৪ এপিবিএন অধিনায়ক মো. ইকবাল বলেন, জাতিসংঘের সহকারী সেক্রেটারির নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ১৪ ও ৮ এপিবিএনের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-২/ওয়েস্ট এ অবস্থিত ভ্রাম্যমাণ ফায়ার ফাইটিং ইউনিট, ক্যাম্প-১৮ এ অবস্থিত কালচারাল মেমোরি সেন্টার এবং ক্যাম্প-৮/ওয়েস্ট এ অবস্থিত ওয়াচ টাওয়ার পরিদর্শন করেন।

এর আগে সকালে কক্সবাজারে আসেন জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকা। এরপর সাড়ে ১১টায় কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পরে কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গেও বৈঠক করেন তিনি।

এসকে/


জাতিসংঘ কক্সবাজার রোহিঙ্গা উখিয়া সহকারী মহাসচিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250