বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

শাকিবের ‘প্রিয়তমা’ নায়িকা ইধিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ৮ই মে ২০২৩

#

ইধিকা পাল-শাকিব খান।

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সব জল্পনা- কল্পনার শেষে ‘প্রিয়তমা’সিনেমায় তিনি শুটিং শুরু করবেন। এ সিনেমায় বুবলী-পূজা চেরীসহ অনেক নায়িকার অভিনয়ের কথা শোনা যাচ্ছিল।

তবে নতুন নায়িকাতেই আস্থা রাখলেন নির্মাতা ও শাকিব খান। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন কলকাতার সিরিয়ালের জনিপ্রয় অভিনেত্রী ইধিকা পাল।

গণমাধ্যমকে বিষয়টি নির্মাতা হিমেল আশরাফ নিশ্চিত করেছে। তিনি বলেন, আগামীকাল (৮ মে) সোমবার থেকে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। সিনেমমাতে ইধিকা পাল আগামী ১১ মে ঢাকায় ‘প্রিয়তমা’র শুটিংয়ে যোগ দেবেন।

সিনেমাটিতে কাজের বিষয় নিশ্চিত করে এক ভিডিও বার্তায় ইধিকা বলেন, হ্যালো বাংলাদেশ, আমি ইধিকা পাল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে এই ঈদে, সিনেমা হলে, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাতে।

কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী ইধিকা পাল। নিজের অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী এই সুন্দরী। প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। এ ধারাবাহিকে ‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। পরে জি-বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘রিমলির’ প্রধান চরিত্রে তাকে দেখা যায়। এ ছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন।

আরো পড়ুন: রবীন্দ্রজয়ন্তীতে টিভি আয়োজন

২০১৭ সালের নভেম্বরে চিত্রনায়ক শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে ‘প্রিয়তমা’ নামে নতুন একটি সিনেমার ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে প্রায় প্রতিবছরই সিনেমাটি নিয়ে কথা হয়। কিন্তু ঘোষণার পর প্রায় ৬ বছরেও শুরু হয়নি এর কাজ। সেসব অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে শুটিংয়ে সিনেমাটি। এটি পরিচালনা করছেন হিমেলে আশরাফ।

‘প্রিয়তমা’র কাহিনি লিখেছেন ফারুক হোসেন। পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। সিনেমাটি প্রযোজনা করছে আরশাদ আদনান।

এম/


 

‘প্রিয়তমা নায়িকা ইধিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250