বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় লিগের সূচি জানাল বিসিবি *** দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি: গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার *** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার

শিক্ষার্থীদের ওমরাহ করতে পাঠাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ওমরাহ পালনের সুযোগ করে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ। ঢাকার সৌদি দূতাবাসের সহযোগিতায় আরবি বিভাগের শিক্ষার্থীরা এ সুযোগ পাচ্ছেন। 

১৯ অক্টোবর আরবি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক যুবাইর মুহাম্মদ এহসানুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটা জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবীনবরণ উপলক্ষে ৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে এসেছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল দুহাইলান। অনুষ্ঠান চলাকালে তিনি শিক্ষার্থীদের পাঁচটি ওমরাহ ভিসা উপহার দেওয়ার ঘোষণা দেন। পরে বিভাগ থেকে যোগাযোগ করা হলে হোটেল খরচও দেওয়া হবে বলে জানান তিনি। তবে বিমানের ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক খরচ শিক্ষার্থীকেই বহন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আগ্রহী শিক্ষার্থীকে আবেদনপত্র সংগ্রহ করে ২৩ অক্টোবরের মধ্যে পাসপোর্ট ও পরিচয়পত্রের ফটোকপিসহ জমা দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে আরবি বিভাগের বিভাগীয় প্রধান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক বলেন, প্রথমবারের মতো সৌদি রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এলেন। এসেই তিনি এ ঘোষণা দেন। রাষ্ট্রদূত সাহেব মেধাবী শিক্ষার্থীদের ভিসা দেওয়ার কথা বলেছেন। ফলাফলের দিক থেকে যারা এগিয়ে, আমরা তাদেরকে ভিসা দেব। 

ঘোষণা ৮ অক্টোবর হলেও বিজ্ঞপ্তি দিতে সময় লাগল কেন? প্রশ্নের উত্তরে এহসানুল হক বলেন, আমার কিছু তথ্য জানা বাকি ছিল। এ জন্য দেরি হয়েছে। তবে আবেদনের সময় বাড়ানো হবে না বলে তিনি জানান।

এসকে/ 

সৌদি আরব ওমরাহ ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250