রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো *** জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা *** ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ *** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৮ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘শিল্পকলা পদক ২০২১ ও ২০২২’ ঘোষণা করেছে।

সোমবার (১৫ই জানুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটি তালিকা ঘোষণা করা হয়।

‘শিল্পকলা পদক ২০২১ ও ২০২২’ পাচ্ছেন মোট ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এর মধ্যে ‘শিল্পকলা পদক ২০২১’ পাচ্ছেন ১০ গুণিজন ও সংগঠন। অন্যদিকে ‘শিল্পকলা পদক ২০২২’ পাচ্ছেন আরও ১০ গুণিজন।

২০২১ সালের শিল্পকলা পদক পাচ্ছেন যন্ত্রসঙ্গীতে মো. নূরুজ্জামান, নৃত্যকলায় শারমীন হোসেন, কণ্ঠসংগীতে সাদি মহম্মদ, চারুকলায় শিল্পী বীরেন সোম, নাট্যকলায় অধ্যাপক আবদুস সেলিম, লোকসংস্কৃতিতে মো: নহীর উদ্দিন, চলচ্চিত্রে ড. মতিন রহমান, আবৃত্তিতে কাজী মদিনা, যাত্রাশিল্পে এম. এ. মজিদ এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসাবে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ।

২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন যন্ত্রসঙ্গীতে ফোয়াদ নাসের, নৃত্যকলায় সাজু আহম্মেদ, কণ্ঠসংগীতে এলেন মল্লিক, চারুকলায় অধ্যাপক অলক রায়, নাট্যকলায় খায়রুল আলম সবুজ, লোকসংস্কৃতিতে সুনীল কর্মকার, ফটোগ্রাফিতে রফিকুল ইসলাম, আবৃত্তিতে মীর বরকতে রহমান, যাত্রাশিল্পে অরুণা বিশ্বাস এবং সৃজনশীল সাংস্কৃতিক গবেষক হিসাবে ড. সফিউদ্দিন আহমদ।

উল্লেখ্য, খুব শীঘ্রই রাষ্ট্রপতির অনুমতি ও তারিখ নির্ধারণ সাপেক্ষে ‘শিল্পকলা পদক ২০২১ ও ২০২২’ প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে। সম্মাননা হিসাবে পদকপ্রাপ্ত গুণিজন প্রত্যেকে পাবেন একটি করে স্বর্ণপদক, সনদপত্র এবং এক লাখ টাকার চেক।

এসকে/ এএম/

শিল্পকলা পদক বাংলাদেশ শিল্পকলা একাডেমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250