শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি

সড়কে নেই অবরোধের প্রভাব, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। রোববার (২৬শে  নভেম্বর) ভোর ৬টায় শুরু হয় সপ্তম দফার এ অবরোধ। চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। তবে স্বাভাবিক দিনের তুলনায় কম হলেও অধিকাংশ গণপরিবহন চলাচল করছে সড়কে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-মাওয়া মহাসড়কে বাস চলাচল করতে দেখা গেছে। সীমিত সংখ্যক হলেও এই দুই রুটে চলছে বাস। অন্য সময়ের মতো স্বাভাবিক না হলেও কিছু সময় পর পর বিভিন্ন জেলার বাস চলাচল করতে দেখা গেছে।

রোববার (২৬শে নভেম্বর) সকালে রাজধানীর শনিরআখড়া, কাজলা, যাত্রাবাড়ী ধোলাইপাড়, গুলিস্তান ঘুরে দেখা গেছে এমন চিত্র।

সকাল থেকেই সাইনবোর্ড থেকে আগত লোকাল বাসগুলোতে যাত্রীভর্তি। একই অবস্থা দেখা গেছে, মৌমিতা, রাজধানী পরিবহনসহ অন্য বাসের ক্ষেত্রেও। সকাল থেকেই গণপরিবহনের সংখ্যা বেশি থাকায় অফিসগামী মানুষদের দীর্ঘ অপেক্ষা করতে হয়নি।

ওআ/

অবরোধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250