বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড পেলো বাংলাদেশের ১১ হোটেল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশীয় ভ্রমণ ও পর্যটন শিল্পে অবদান রাখায় সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস পেলো বাংলাদেশের ১১টি হোটেল। 

রোববার (২৪শে ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) ১৩টি হোটেলকে সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড তুলে দেয়। এছাড়া বিহা প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলী ‘দক্ষিণ এশিয়ার পর্যটন মুখ’ হিসেবে ভূষিত হয়েছেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো.মোকাম্মেল হোসেন বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। 

আরো পড়ুন: ছুটির দিনে যেতে পারেন ঢাকা-বরিশাল লঞ্চ ভ্রমণে 

সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড বিজয়ীরা হলো-লিডিং এয়ারপোর্ট হোটেল ক্যাটাগরিতে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, লিডিং বিচ রিসোর্ট ক্যাটাগরিতে সাইমন বিচ রিসোর্ট, বুটিক হোটেল/রিসোর্ট ক্যাটাগরিতে হানসা, লিডিং বিজনেস হোটেল এবং সম্মেলন হোটেল/রিসোর্ট ক্যাটাগরিতে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, নেতৃস্থানীয় কনভেনশন সেন্টার এবং বিলাসবহুল হোটেল/রিসোর্ট ক্যাটাগরিতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা । 

নেতৃস্থানীয় ইকো-ফ্রেন্ডলি রিসোর্ট ক্যাটাগরিতে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ড মার্ক ঢাকা, নেতৃস্থানীয় এফ অ্যান্ডবি হোটেল/রিসোর্ট ওয়েস্টিন ঢাকা, পারিবারিক রিসোর্ট ক্যাটাগিরিতে ওশান প্যারাডাইস হোটেল, লিডিং প্যালেস হোটেল ক্যাটাগিরিতে প্রাসাদ বিলাসবহুল রিসোর্ট, রিভারফ্রন্ট হোটেল ক্যাটাগরিতে মোমো ইন পার্ক অ্যান্ড রিসোর্ট।

এইচআ/ এসি


বাংলাদেশ পর্যটন হোটেল অ্যাওয়ার্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250