বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

সাতকানিয়ায় টপ সয়েল কাটায় জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় ফসলি জমির টপ সয়েল কেটে বিক্রি ও পরিবহনের অপরাধে দুই যুবককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ই জানুয়ারি) সকালে সাতকানিয়া উপজেলা সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে কৃষি জমির টপ সয়েল কাটার সময় হাতেনাতে আকে মো. রেজাউল করিমকে (৩৫) ৫০ হাজার টাকা এবং রেজিস্ট্রেশনবিহীন ডাম্প ট্রাকে মাটি পরিবহন করায় মো. আরমানকে (২৩) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন: ময়মনসিংহ-৩ আসনে নৌকার নিলুফার জয়ী

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, ফসলি জমির টপ সয়েল কাটার খবর পেয়ে গারাঙ্গিয়া এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে টপ সয়েল কাটা এবং পরিবহনের সময় পুলিেশের সহায়তায় দুজনকে হাতেনাতে আটক করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এইচআ/ আই. কে. জে/ 

জরিমানা অভিযান সাতকানিয়া টপ সয়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250