বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি?

সামনে এলো ‘শেষ বাজি’ সিনেমার দ্বিতীয় পোস্টার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর অবমুক্ত হয়েছে নতুন সিনেমা ‘শেষ বাজি’র প্রথম পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে, খুব মনোযোগ দিয়ে একজন সিগারেট ধরাচ্ছেন। তবে চেহারা দেখে তাকে চেনা যাচ্ছে না। এবার প্রকাশিত হল দ্বিতীয় পোস্টার। দেখা যাচ্ছে চার দেয়ালে বন্দি দুজন, ধূসর পরিবেশ, তাস উড়ছে, রহস্যজনক চেহারায় ধরা দিলেন চিত্রনায়ক সাইমন সাদিক ও অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু।

দুজনেরই মুখভর্তি দাড়ি। হাতে হাত রাখার ধরন দেখে মনে হচ্ছে হয়তো দুজন পাঞ্জা লড়ছেন বা কোনো শেষ বাজিতে রাজি হয়ে সমঝোতায় এসেছেন।

আরো পড়ুন: নতুন বছরে পুরানো প্রেমে ফিরলেন জাহ্নবী

গত ১লা জানুয়ারি ইংরেজি নতুন বছর উপলক্ষে ইন্টারনেটে এমনই মারদাঙ্গা পোস্টার প্রকাশ করেছে মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘শেষ বাজি’ টিম। যা নজর কাড়ছে নেটিজেনদের। পোস্টারটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। এর আগে বিজয় দিবসে প্রকাশ হয় ‘শেষ বাজি’ চলচ্চিত্রের প্রথম পোস্টার।

রিকুয়্যার রিয়েল এস্টেটের ব্যানারে নির্মিত ‘শেষ বাজি’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক মেহেদি হাসান। প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল। আগামী ১৯শে জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘শেষ বাজি’। হতে পারে এটিই বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি।

এসি/ আই. কে. জে/ 


‘শেষ বাজি’ দ্বিতীয় পোস্টার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250