বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

স্ত্রী-সন্তান হত্যায় পিতার মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে স্ত্রী ও সন্তানকে হত্যার ঘটনায় মো. সুজন (৩৫) কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

সোমবার(২৭শে নভেম্বর) দুপুরে অতিরিক্ত দায়রা দ্বিতীয় জজ আদালতের বিচারক আব্দুল মতিন এ রায় দেন।

রায়ের বিবরণ ও এজাহার সুত্রে জানা যায়, ছয় বছর আগে জেলার শৈলকুপা উপজেলার নোন্দীরগাতী গ্রামের সালেহা বেগমের কন্যা ইয়াসমিনের সঙ্গে বিয়ে হয় মো. সুজনের । একটি পুত্র সন্তান জন্ম নেয়ার পর সুজনের পরকিয়া নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া-বিবাদ হতে থাকে। এর কিছুদিন পর তাদের আর কোনো সন্ধান পাওয়া যায় না। পরে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ওই বছরেরই মার্চ মাসের ২২ তারিখে অভিযোগ করে ইয়াসমিনের মা। আদালত সেটি এজাহার হিসাবে গণ্য করে।

আদালতের নির্দেশে শৈলকুপা থানা পুলিশ জানতে পারে সুজন ফরিদপুর জেলার সদরপুর থানার মৈজদ্দি-মাতব্বরকান্দি গ্রামে আত্মগোপনে আছেন। সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সুজন স্বীকার করে, ‘সে তার স্ত্রী ইয়াসমিনকে শ্বাসরোধ করে এবং ছেলে ইয়াসিনকে গলা টিপে হত্যা করে।’

পরবর্তিতে পুলিশ ২০১৭ সালের জানুয়ারি মাসের ১ তারিখ আদালতে চুড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করে। সেই মামলার শুনানী শেষে আজ আদালত সুজনকে মৃত্যুদণ্ড দেন।

এসকে/ 

হত্যা স্ত্রী-সন্তান পিতার মৃত্যুদন্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250