শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

স্ত্রীর রাগ কমাতে গিয়ে জিতে নিলেন ১৬ কোটি টাকা!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৭:৪২ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

স্ত্রীর রাগ কমানোর জন্য মানুষ কতকিছুই করে। একজন স্ত্রীর জন্য টিকিট কিনেছিলেন। তাতেই ভাগ্য ফিরেছে। একথাতো সত্য যে, স্ত্রীর রাগ স্বামীর জন্য কঠিন বিষয়। ফলে দ্রুত রাগ পানি করতে নানা ব্যবস্থা নিয়ে থাকেন স্বামীরা।

অস্ট্রেলিয়ার বাসিন্দা যুবক বউয়ের রাগ কমাতে একসঙ্গে দুই- দুইটা লটারির টিকিট কিনেছিলেন। নিজের নামে একটি, অন্যটি সহধর্মীনির নামে। তাতেই কপাল ফিরল। রাতারাতি ১৬ কোটি টাকার মালিক হলেন যুগল। দুই টিকিটেই জ্যাকপট জেতেন তারা।

যুবক জানিয়েছেন, লাগাতার তিন দশক ধরে লটারির টিকিট কেনার পর ভাগ্য খুলল তাদের। প্রতি সপ্তাহেই লটারির টিকিট কিনে ভাগ্য পরীক্ষা করতেন স্বামী-স্ত্রী। যদিও কখনোই শিঁকে ছেড়েনি। গত সপ্তাহে লটারি টিকিট কিনতে ভুলে গিয়েছিলেন যুবক। এতেই রেগে আগুন হন স্ত্রী। রাগ পানি করতে পরের সপ্তাহে একটির বদলে দুইটি টিকিট কেনেন তিনি।

এরপরেই আশ্চর্য কাণ্ড ঘটে যায়। দুই টিকিটেই পুরস্কার জিতে নেন তারা। সব মিলিয়ে টাকার অঙ্ক ১৬ কোটি ৪ লাখ। এর মধ্যে একটি টিকিটের পুরস্কার মূল্য ছিল আট কোটি ২৫ লাখ টাকা। বাকি টাকার অঙ্ক অন্য টিকিটের।

যুবক বলেন, আমার স্ত্রীর বিশ্বাস ছিল একদিন না একদিন কপাল খুলবে। ও নির্দিষ্ট একটি নম্বরের টিকিটই কাটত। শেষ পর্যন্ত ওর বিশ্বাস বাস্তবে পরিণত হল। যুবক আরো জানিয়েছেন, এই অর্থ পরিবারের জন্য ব্যয় করবেন তিনি। আগামী প্রজন্মের ভবিষ্যত সুরক্ষিত করবেন।

এমএইচডি/ আই. কে. জে/

আরো পড়ুন:

মানুষ কীসে সুখী হয়, জানালো গবেষণা

স্ত্রীর রাগ ১৬ কোটি টাকা অস্ট্রেলিয়া লটারির টিকিট সহধর্মীনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250