শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

স্পেনের রেস্তোরাঁয় একসঙ্গে ওবামা, স্পিলবার্গ ও স্প্রিংস্টিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

বার্সেলোনার রেস্তোরাঁয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: সংগৃহীত

স্পেনের বার্সেলোনা শহরের ‘আমার’ নামের রেস্তোরাঁয় একসঙ্গে উপস্থিত হোন ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, পরিচালক স্টিভেন স্পিলবার্গ এবং সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন। গত বৃহস্পতিবার তারা ওই রেস্তোরাঁয় হাজির হয়। তাদের হঠাৎ আগমনে রেস্তোরাঁর কর্মীরা চমকে যান। 

রেস্তোরাঁটির পাচক জাফরা স্পেনের এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে  বলেন,  স্প্যানিশ বংশোদ্ভূত মার্কিন রেস্তোরাঁ ব্যবসায়ী হোসে আন্দ্রেসের পরামর্শে ওবামারা সেখানে গিয়েছিলেন। হোসে আন্দ্রেস তাকে বলেছিলেন যে বুকিংটা গুরুত্বপূর্ণ। আর তখনই তিনি বুঝতে পারলেন যে, স্প্রিংস্টিনের কনসার্টে যোগ দিতে ওবামা, তার স্ত্রী মিশেল ও স্পিলবার্গ ওই শহরে অবস্থান করছেন।

শেফ জাফরা আরও বলেন, তারা ওবামাদের ঝিনুক, লবস্টার ইত্যাদি সামুদ্রিক মাছ, রোজ প্রজাতির মাছ এবং তার তৈরি বিশেষ খাবার ক্যাভিয়ার বিকিনি খেতে দিয়েছিলেন।

রেস্তোরাঁর কর্মীরা বিখ্যাত এই মানুষদের কাছে পেয়ে তাদের সঙ্গে ছবি তোলেন । পল পেরেলো নামের এক রেস্তোরাঁকর্মী ইনস্টাগ্রামে এ ধরনের একটি ছবি পোস্ট করেছেন।

যথেষ্ট নিরাপত্তা নিয়ে ওবামা, মিশেল ও স্পিলবার্গ গত শুক্রবার বার্সেলোনায় সাগরাদা ফামিলিয়া বাসিলিকা এবং পিকাসো জাদুঘরের মতো বিখ্যাত জায়গাগুলোতে ঘুরেছেন।

আরো পড়ুন: টুইটার থেকে সংবাদমাধ্যমের আয়ের সুযোগ আসছে

গত শুক্রবার বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে কনসার্টের মধ্য দিয়ে স্প্রিংস্টিনের ই স্ট্রিট ব্যান্ড ইউরোপ সফর শুরু করেছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এই রক তারকার প্রথম দেখা হয় ২০০৮ সালে। ২০২১ সালে তারা ‘রেনেগেডস: বর্ন ইন দ্য ইউএস’ পডকাস্ট সঞ্চালনা করেছিলেন।

এম/


 

স্পেন ওবামা স্পিলবার্গ স্প্রিংস্টিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250