বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’

হজযাত্রীদের সেবা না দিয়ে ভ্রমণ, ৭ জনকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩

#

হজযাত্রীদের সেবা না করে বিনা অনুমতিতে কর্মস্থলের বাইরে তায়েফ ভ্রমণ করায় সাত কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সৌদি আরবের বাংলাদেশ হজ অফিস। শুক্রবার (২৬ মে) কর্মকর্তা-কর্মচারীদের আলাদা আলাদাভাবে এ নোটিশ দেওয়া হয়।

যাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তারা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোক প্রশাসন কম্পিউটার কেন্দ্রের (পিএসিসি) রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মো. লিয়াকত আলী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. নুর ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক লাইজু আক্তার, পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপুলিশ পরিদর্শক (এসআই) রহিমা আক্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা জাহান আরা বেগম, মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইদুর রহমান ও শাহেনা খানম।

আরো পড়ুন: ঢাকা-বেইজিং পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ

নোটিশে বলা হয়, হজযাত্রীদের সেবার জন্য বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে সরকারি ব্যয়ে সৌদি পাঠানো হয়েছে। টিমের সদস্যরা হজযাত্রীদের সেবায় নিয়োজিত থাকলেও এই সাতজন দায়িত্ব পালনে অবহেলা করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মক্কার বাইরে তায়েফে চলে যান। তাদের এমন আচরণে হজযাত্রীদের মধ্যে বিরুপ মনোভাব তৈরি, দেশের ভাবমূর্তি ক্ষুন্ন এবং সরকারি অর্থ অপচয়ের সামিল।

এ ধরনের কার্যক্রম ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ‘হজ টিমের সদস্যদের দায়িত্ব এবং প্রশিক্ষণ নির্দেশিকা’ এবং ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর পরিপন্থি। তাই, এ বিষয়ে আগামী ৩ জুনের মধ্যে হজ কাউন্সিলর মো. জহিরুল ইসলামের কাছে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250