রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম

১০ মিনিটে দূর করুন একাকীত্ব!

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩

#

সংগৃহীত

প্রযুক্তির অতিরিক্ত ব্যহারের ফলে বাস্তব জীবনে আমরা একা হয়ে যাচ্ছি। আর তাই বর্তমান যুগে একাকীত্ব একটি গভীর সমস্যা।

বিকেলে বা সন্ধ্যায় হাঁটতে বেরিয়েও সঙ্গী সেই প্রিয় মোবাইল ফোন, আর চোখ রাস্তার বদলে ফোনের স্ক্রিনে। আড্ডা দিতে বসলেও আমরা গল্প না করে মোবাইল চালাই। এক সঙ্গে টিভি দেখতে বসলেও আমাদের চোখ থাকে মোবাইলের দিকে।

আমরা অনেক বেশি সময় ফেসবুকে নষ্ট করছি। কিছুক্ষণ অনলাইনে না গেলে আমাদের অস্থির লাগে, মনে হচ্ছে কিছু মিস হয়ে যাচ্ছে।  রাতে ঘুমের জন্য সময় কমে যাচ্ছে ফেসবুক ব্যবহারের ফলে। পরিবারের সময় থেকেও সময় নিয়ে নিচ্ছে এসব সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো।

সময় থাকতে আমাদের সচেতন হওয়া প্রয়োজন, ভার্চ্যুয়াল সম্পর্কগুলো যেন আমাদের বাস্তব জীবনে প্রভাব না ফেলে। সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নিয়ে একা একা কখনো ভালো থাকা যায় না।

আরো পড়ুন: জিভের রঙ বলে দেবে আপনি কেমন মানুষ

ভেবে দেখুন, পুরো বিশ্বের সঙ্গে অনলাইনে যুক্ত থাকছি আমরা, অথচ আমাদের চারপাশে কেউ নেই, আমরা একা হয়ে যাচ্ছি। আমাদের মধ্যে দেখা দিচ্ছে হতাশা, ভুগছি বিষন্নতায়। করোনার এই সময়ে একাকীত্বের পরিমাণ আরও বেড়েছে।

তবে সম্প্রতি আমেরিকার করা একটি সমীক্ষায় দেখা গেছে, যদি সপ্তাহে একাধিকবার অন্তত ১০ মিনিট টানা কারো সঙ্গে কথা বলা যায়, তবে আপনার একাকীত্ব অনেকটাই দূর হবে।

হাতের ফোনটি পাশে রেখে প্রিয় মানুষের মুখোমুখি বসে দিনে কিছুটা সময় কাটালেই জীবন অনেক সুন্দর হয়ে ধরা দেবে।

এসি/ আই. কে. জে/  

মিনিট একাকীত্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250